Rain and Weather forecast of WB: মঙ্গলে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বাংলায় বৃষ্টি কবে থেকে? ভাইফোঁটায় আবহাওয়া কেমন থাকবে!
Rain and Weather forecast of WB: মঙ্গলে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বাংলায় বৃষ্টি কবে থেকে? ভাইফোঁটায় আবহাওয়া কেমন থাকবে!

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কোথাও আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানুন।
বঙ্গোপসাগরে মঙ্গলবারই তৈরি হওয়ার কথা রয়েছে একটি নিম্নচাপের। যে নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী রূপ নেবে বলে জানা যাচ্ছে। পরে তা বাংলার ৯ জেলাকে ভেজাতে চলেছে। উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে পড়ছে ভাইফোঁটার তিথি। আর তা ১৫ নভেম্বর নির্দিষ্ট সময় পর্যন্ত থাকছে। এদিকে, পূর্বাভাস বলছে, বুধবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হতে চলেছে বর্ষণ। দেখা যাক, ভাইফোঁটার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী বলছে হাওয়া অফিস।
ফের বৃষ্টির পূর্বাভাস- আইএমডির দেওয়া তথ্য বলছে, সোমবারই থাইল্যান্ড উপসাগর থেকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে। এই সিস্টেমের প্রভাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ কখন বা আদৌ ঘুর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা এখনও ঘোষণা করেনি আইএমডি। তবে এই নিম্নচাপ ১৬ নভেম্বর শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে প্রভাব ফেলতে চলেছে বলে বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস- আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কোথাও আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ বর্ষণের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
Post a Comment